বিনোদন প্রতিদিন চয়েজ

শান্তি নিলয়

এনটিভিতে আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘শান্তি নিলয়’-এর শেষ পর্ব। নাটকটি প্রতি বুধবার ও বৃহস্পতিবার প্রচার হয়েছে। আবুল হায়াতের রচনায় নাটকটি পরিচালনা করেছেন অম্লান বিশ্বাস। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, শর্মিলী আহম্মেদ, রাইসুল ইসলাম আসাদ, দিনার, নাজনীন হাসান চুমকী, শতাব্দী, শাহাদাত, জেনী, শশী, আরাবী প্রমুখ।