জেনে নিন : কেএম প্লেয়ার
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৩, ২১:১৬
বিশ্বব্যাপী বহুলব্যবহূত মিডিয়া প্লেয়ারগুলোর মধ্যে একটি হলো কেএম প্লেয়ার। বলতে গেলে প্রায় সব ধরনের অডিও এবং ভিডিও ফাইল চালাতে পারে এই মিডিয়া প্লেয়ারটি। বিনামূল্যের এই প্লেয়ারটির সর্বশেষ আপডেট সংস্করণে বাড়তি বেশকিছু ফিচার যুক্ত করা হয়েছে। সিনেমার সাবটাইটেল, এমপিফোর অডিও ফাইল, অ্যালবাম আর্ট প্রভৃতি এখন আগের চাইতে উন্নত আকারে প্রদর্শন করা যাবে এতে। থ্রিডি ভিডিও সমর্থনও এর অনন্য একটি ফিচার। সর্বশেষ ৩.৭ সংস্করণের কেএম প্লেয়ার ডাউনলোড করতে ভিজিট করুন কেএম প্লেয়ারের অফিশিয়াল ওয়েবসাইট http://www.kmpmedia.net।