টেকফটো
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৩, ২১:১৬
স্যামসাং এবং এলজি আনুষ্ঠানিকভাবে বাঁকানো ডিসপ্লে’র স্মার্টফোন হাজির করায় বাঁকানো ডিসপ্লে যেন নতুন করে আলোচনা পেয়েছে প্রযুক্তিবিশ্বে। তবে উভয় প্রতিষ্ঠানের স্মার্টফোনগুলো বাঁকানো হলেও নমনীয় নয়। নমনীয় অনেক প্রযুক্তি পণ্যের আইডিয়াও ঘুরে বেড়াচ্ছে বাজারে। এমন কয়েকটি পণ্যের ছবি নিয়ে সাজানো হলো আজকের টেকফটো
এই প্রোটোটাইপটি স্যামসাং প্রদর্শন করেছে চলতি বছরের কনজ্যুমার ইলেকট্রনিক শোতে। দেখেই বুঝা যাচ্ছে, একদমই নমনীয় একটি স্মার্টফোনের কথা মাথায় রেখেই এই মডেলটি তৈরি করা হয়েছে। বাস্তবে অবশ্য এমন কোনো স্মার্টফোন বা অন্য কোনো ডিভাইসের কোনো প্রমাণ এখন পর্যন্ত মেলেনি। তবে স্যামসাং জানিয়েছিল, এটা নিয়ে কাজ করে যাচ্ছে তারা।
এমন ধরনের পাতলা ডিসপ্লে তৈরি করা সম্ভব ন্যাটোটেকনোলজি ব্যবহার করে। আর সেটা সম্ভব হলে এই ডিসপ্লে ব্যবহার করে তৈরি ফোনটি হাত থেকে পড়ে গেলেও কোনো ধরনের ক্ষতি হবে না। ভবিষ্যতে এমন ন্যাটো-ফোনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না প্রযুক্তি গবেষক এবং বিশ্লেষকরা।
স্মার্টফোন বা ইবুক রিডারে এই ধরনের ডিসপ্লে সম্পূর্ণ নতুন এক ধারার সূচনা করতে পারে। বিশেষ করে এমন নমনীয় ডিসপ্লে আলাদা করে ইন্টার্যাকটিভ ম্যাপ তৈরিতে ব্যবহূত হতে পারে। এলজি এমন প্লাস্টিক ডিসপ্লে প্রদর্শন করলেও বাণিজ্যিকভাবে এই প্রযুক্তির বাজারজাত করার সম্ভাবনার কথা স্পষ্ট করে জানায়নি।
সনি, পেবলের পর স্যামসাং নিজেও স্মার্ট হাতঘড়ি তৈরি করেছে। অ্যাপল’র স্মার্ট হাতঘড়ির বাজারে আসাও সময়ের ব্যাপার বলেই ধারণা করা হচ্ছে। কিছু প্রযুক্তি পণ্য বিশ্লেষকের ধারণা অনুযায়ী, পাশের ছবির মতো এমন বাঁকানো এবং নমনীয় হাতঘড়িই বাজারে আনবে অ্যাপল।