কাজের কথা মনে করাবে নোজবে

আগের দিনের মতো এখন আর অনেকেই নোটবুক ব্যবহার করে অ্যাপয়েন্টমেন্ট লিখে রাখেন না। এই কাজে আপনাকে সহায়তা করতে পারে নোজবে। উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়েড, আইফোন, আইপ্যাডে এবং ওয়েব প্ল্যাটফর্মেও ব্যবহার করা যায় এটি। ক্যালেন্ডারের মতো করেই এটি নির্দিষ্ট দিনে আপনার কাজের তালিকা প্রদর্শন করতে পারে। এ ছাড়া কাজের ধরণ বা স্থানের উপর ভিত্তি করেও প্রদর্শন করতে পারে কাজ। এভারনোট, গুগল ক্যালেন্ডার, ড্রপবক্স, বক্স প্ল্যাটফর্মগুলোর সাথেও এটি সিনক্রোনাইজ করতে সক্ষম। www.nozbe.com সাইট থেকে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন নোজবে।