শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজ থেকে ৩৭ কেজি সোনার বার উদ্ধার
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৩, ২১:২৩
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজ থেকে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৩৭ কেজি সোনার বার উদ্ধার করা হয়েছে। কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইট মঙ্গলবার ভোরে দোহা থেকে ঢাকায় পৌঁছে। এরপর যাত্রীরা একে একে ফ্লাইট থেকে নেমে আসেন। এক পর্যায়ে ফ্লাইটের একজন কেবিন ক্রু উড়োজাহাজের একটি সিটের নিচে কালো কাপড় ও টেপ দিয়ে মোড়ানো একটি ব্যাগ দেখতে পান। বিষয়টি বিমানবন্দরের শুল্ক কর্তৃপক্ষকে জানানো হয়। বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার আবদুল্লাহ আরেফের নেতৃত্বে পুলিশ ও শুল্ক কর্মকর্তারা সোনার বার ভর্তি ব্যাগটি উদ্ধার করেন।