আসামি পক্ষের যুক্তিতর্ক শুনানি কাল
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৩, ২১:২৪
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের সিঙ্গাপুরে অর্থপাচার মামলায় আসামিপক্ষের অবশিষ্ট যুক্তিতর্ক শুনানির জন্য আগামীকাল ১৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে আসামিপক্ষের আইনজীবীরা যুক্তি উপস্থাপন করেন। প্রথমদিনের মতো যুক্তি উপস্থাপনের শুনানি শেষ না হওয়ায় সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. মোতাহার হোসেন অবশিষ্ট শুনানির জন্য এ দিন ধার্য করেন।