সিঙ্গাপুরের ব্যাটম্যান সুপারম্যানের তিন বছর জেল

সাহিত্যে কিংবা সিনেমায় ব্যাটম্যান সুপারমানরা মানুষকে বিপদ থেকে উদ্ধার করেন। আর মন্দ কাজ থেকে ভাল কাজের দিকে ফিরিয়ে আনাই তার কাজ। কিন্তু খারাপ কাজের জন্য সেই সুপারম্যানের জেল! সাহিত্যে নয়, বাস্তবে সিঙ্গাপুরে ব্যাটম্যান সুপারম্যান নামের এক ব্যক্তিরসাড়ে তিন বছরের বেশি জেল হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ সে মাদক গ্রহণ এবং চুরি করেছে। ছয়বার চুরি এবং একবার জানালার গ্রিল কাটার জন্য তার দুই বছর এবং মাদকসক্তের জন্য ২৩ বছর বয়সী ব্যাটম্যানের নয় মাসের কারাদণ্ড হয়েছে। সে একটি সুপারমার্কেট থেকে ১৬০ মার্কিন ডলারের জিনিসপত্র চুরি করে এবং তার বড় ভাইয়ের এটিএম কার্ড চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাহিত্যের এবং সিনেমার ব্যাটম্যান সুপারম্যানের সুনামটাই নষ্ট করলো সে! -ইউপিআই