ইত্তেফাক কর্মী সুলতান আকনের ইন্তেকাল

গতকাল সোমবার দিবাগত রাত ১২টায় দৈনিক ইত্তেফাকের কর্মী সুলতান আহমেদ আকন হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। মৃত্যুকালে তার বয়স ছিল (৫০)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে এবং আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম নামাজে জানাজা ঢাকা মানিকনগর সিটি করপোরেশনের স্টাফ কোয়াটারের জামে মসজিদে ফজর বাদ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা শেষে গ্রামের বাড়ি সোনাখালী, বামনা থানা, বরগুনা জেলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম ইত্তেফাকে প্রেস বিভাগে কর্মরত ছিল। কিন্তু এর বাইরে তিনি একজন সৃষ্টিশীল লেখক হিসাবে অসংখ্য ছড়া, কবিতা লিখেছেন। ইত্তেফাকের তিন ইউনিয়নের শোক দৈনিক ইত্তেফাকের প্রবীণ কর্মী সুলতান আহমেদ আকনের মৃত্যুতে দৈনিক ইত্তেফাক (এন.এন.পি.পি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. আলমগীর হোসেন খান, সাধারণ সম্পাদক মো. গোলাম সরওয়ার আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইত্তেফাক ইউনিটের ইউনিট প্রধান আবুল খায়ের, উপ-ইউনিট প্রধান খোন্দকার গোলাম জিলানী, কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী বজলুর রহমান ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র রায় গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।