যুবদল নেতার মুক্তির দাবিতে কাল উখিয়ায় হরতাল

গ্রেফতারকৃত যুবদল নেতাকে মুক্তি না দিলে আগামীকাল বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়া উপজেলায় হরতালের ঘোষণা দিয়েছে ১৮ দলীয় জোট। বিরোধী দলের টানা ৮৪ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন গত সোমবার রাত আটটায় কোটবাজার এলাকা থেকে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল মাহমুদকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে জোটের নেতাকর্মীরা তাত্ক্ষণিকভাবে সড়কে টায়ার জ্বেলে ও গাছ ফেলে অবরোধের সৃষ্টি করে। পরে সেখানে অনুষ্ঠিত এক সমাবেশে তাকে অবিলম্বে তাকে মুক্তি দেয়া না হলে বৃহস্পতিবার উখিয়া উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়া হয়।