পদত্যাগের পর মন্ত্রীদের গাড়িতে পতাকা ব্যবহার বেআইনি : রিজভী
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৩, ২২:৪৬
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রীরা পদত্যাগের পর গাড়িতে আর জাতীয় পতাকা ব্যবহার বেআইনী। যদি কেউ পতাকা ব্যবহার করেন তাহলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আহ্বান জানান।
গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি মন্ত্রীদের পাঠানো কোনো ফাইলে সই না করতেও সচিবদের প্রতি আহ্বান জানান।