আজকের রাশিফল

১৪ নভেম্বর, ২০১৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার আজ ৩০ কার্তিক, ১৪২০ বঙ্গাব্দ এবং ৯ মহরম, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-২২ মিনিটে এবং সূর্যাস্ত ৫-১৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও বুধ। আপনার শুভসংখ্যা ৫ ও ৯। শুভবার মঙ্গল ও বুধবার। শুভরত্ন: রক্ত প্রবাল ও পান্না। প্রকৃতিগতভাবে আপনি: বুদ্ধিমান, প্রত্যুত্পন্নমতি ও চতুর। আপনি আবেগ ও কল্পনা প্রবণ। মেধা কর্মক্ষমতা ও অধ্যবসায় আছে আপনার। আপনি সন্দেহপ্রবণ। মানুষকে বোঝার ও উদ্দেশ্য আঁচ করার ক্ষমতা আছে আপনার। নিজের শক্তি ব্যবহার করতে জানেন আপনি অস্থির চিত্ত হলেও আপনার আছে অন্তর্দৃষ্টি। আছে সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা। ভ্রমণ আপনি ভালোবাসেন। পরিবর্তন ও বৈচিত্র্য আপনাকে আনন্দ দিলেও আপনি লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হন না। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: আবিষ্কারক রবার্ট ফুলটন, চিত্রশিল্পী ক্লাউডিম্যান, প্রিন্স চার্লস, জওহরলাল নেহেরু, কর্নেল তাহের, বাদশা হোসেন। সাহিত্যিক তাহা হোসেন, আজিজ মেহের, কমল কুমার মজুমদার, বিজরী। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কেউ আপনার নামে মিথ্যা অপবাদ রটাতে পারে। চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকবে। শরীর সম্পর্কে সতর্ক থাকুন। ভাইবোনদের কারো সাফল্যে আনন্দ পাবেন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ সাংসারিক অশান্তি দেখা দিতে পারে। কাজকর্মে মন বসানো কঠিন হবে। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। অনুকূল সময়ের জন্য অপেক্ষা করুন। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। রোমান্স শুভ নয়। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ আজ কাউকে টাকা ধার দেবেন না। দিলে ফিরে পেতে বিলম্ব হবে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। মনোবল বৃদ্ধি পাবে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ ব্যবসায়িক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। আর্থিক সমস্যা কমে আসবে। বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। পেশাজীবীদের পেশাগত সাফল্য আসতে পারে। সুনাম ও অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ প্রত্যাশা পূরণের সুযোগ পেতে পারেন। সঙ্গীত শিল্পীদের জন্য দিনটি শুভ। সুনাম ও সাফল্য পেতে পারেন। বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। শরীর ভালো যাবে। তবে অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তি ও অবসাদ বোধ করতে পারেন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ আর্থিক সমস্যা কিছুটা দূরীভূত হতে পারে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। কাজকর্মে আশানুরূপ সাফল্য নাও আসতে পারে। ভাই বোনদের কোনো সমস্যায় চিন্তিত হতে পারেন। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ কেউ আপনার নামে মিথ্যা বদনাম রটাতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। প্রাপ্তি যোগ আছে। আর্থিক দিক কিছুটা ব্যয় বহুল হবে। যাত্রা ও যোগাযোগ শুভ। অকারণ দুশ্চিন্তা পরিহার করুন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ কাজকর্মে ভুল করে বসতে পারেন। নিজের দোষ অন্যের উপর চাপাবার চেষ্টা না করলেই ভালো করবেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। অপ্রয়োজনীয় ব্যয় না করার চেষ্টা করুন। পিতৃ স্বাস্থ্য ভালো যাবে না। যোগাযোগ শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ ভালো ব্যবহার দিয়ে অন্যকে জয় করতে পারবেন সহজেই। আবেগপ্রবণ না হলেই ভালো করবেন। কেউ আবার আপনার বিরোধিতা করতে পারে। আর্থিক দিক ভালো যেতে পারে। ব্যবসায় নতুন বিনিয়োগ সতর্কতার সাথে করুন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ শত্রুতা বৃদ্ধি পাবে। কোনো মিথ্যা মামলায় জড়িয়ে যেতে পারেন। মা-বাবার জন্য উদ্বেগ-উত্কণ্ঠ বৃদ্ধি পেতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। নিজের বুদ্ধিতে কাজ করুন। কেউ আজ ভুল পরামর্শ দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ সম্পত্তি সংক্রান্ত কোনো ব্যাপারে বিরোধ দেখা দিতে পারে। অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। শিক্ষক-অধ্যাপকদের জন্য দিনটি গুরুত্বপূর্ণ হতে পারে। শরীর ভালো যাবে না। প্রাপ্তি যোগ আছে। আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ ব্যবসায়িক দিক ভালো যাবে। শরীর অসুস্থ হতে পারে। শরীরে কোনো ধরনের আঘাত পেতে পারেন। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। প্রণয়ে সাফল্য সম্ভাবনা আছে।