গুরুদাসপুরে শিশুদের সাংস্কৃতিক আয়োজন

নাটোর নাটোরের গুরুদাসপুরের জ্যোতি প্রি ক্যাডেটের শিশুদের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে উপজেলার বিন্যাবাড়ি জ্যোতি প্রি ক্যাডেট অ্যান্ড কিন্ডার গার্টেন ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। গত ১০ নভেম্বর স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী ওই বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় বাছের উদ্দিন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত্ব সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আজহারুল ইসলাম, বিদ্যালয়টির অধ্যক্ষ মোঃ আতহার আলী প্রমুখ। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।