কাত্যায়নী পূজা উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
আশরাফ হোসেন পল্টু, শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৩, ১৯:১২
মাগুরা
কাত্যায়নী পূজা উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলার হরিন্দী সার্বজনীন পূজা মণ্ডপ প্রাঙ্গণে শ্রীপুর সংগীত নিকেতন শিল্পগোষ্ঠীর পরিবেশনায় অনুষ্ঠিত হয়েছে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় স্থানীয় শিল্পীবৃন্দ ছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলের শিল্পীরা গান পরিবেশন করে গোটা অনুষ্ঠানটি মাতিয়ে তোলে। হরিন্দী পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু কিশোর কুমার রায় মধুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হাসান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নার্গিস সুলতানা প্রমুখ। সংগীত নিকেতনের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু ও সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি বাবু হিমাংশ শেখর রায়। আলোচনা সভা শেষে এ মঞ্চের সংগীতানুষ্ঠানে গান নিয়ে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর সংগীত নিকেতনের নিয়মিত শিল্পী ও খুলনা বিভাগীয় পর্যায়ের লোকসংগীতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী তায়েবা সুলতানা তিশা, জেলা পর্যায়ের পুরস্কারপ্রাপ্ত শিল্পী বিনতি সরকার,মাছরাঙ্গা টেলিভিশনের শাহ্ আলম ও অন্ধ শিল্পী নয়ন সরকার। এ ছাড়াও গান করেন মিন্টু ভৌমিক, মনিরুল, অনন্যা রায় মিমি, শারমিন, মাহাবুব, সবুজ, কিশোর, অয়ন, অর্থী অধিকারী, তন্নি, দিপা শিকদার, অংকুর আফনান বারী, সৃষ্টি, উপন্যাস ও সৌমিত্র চক্রবতী এবং নাচে ছিলেন মৃত্তিকা রানী পিউ, অহনা, অন্তি নন্দী, বর্ষা, দোলেনা, শিল্পা, তিথিয়া মনি, রক্তিম, কংকা ও অর্পিতা রায়।