জন্ম দিন
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৩, ১৯:২৩
রুনা লায়লা
রুনা লায়লা আমাদের দেশের একজন বরেণ্য কণ্ঠশিল্পী। তিনি চলচ্চিত্র, পপ ও আধুনিক গান গেয়ে বিখ্যাত হয়েছেন। সেই সাথে গজল গায়িকা হিসেবেও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে তার সুনাম রয়েছে। স্বাধীনতার আগে থেকেই তিনি চলচ্চিত্রে প্লেব্যাক শুরু করেন। বাংলাদেশ ছাড়াও ভারতীয় ও পাকিস্তানি চলচ্চিত্রের অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন। গান গাওয়া ছাড়াও তিনি ‘শিল্পী’ নামের একটি চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করেন। রুনা লায়নার অর্জনের ঝুলিতে রয়েছে স্বাধীনতা পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও বিদেশের অসংখ্য সম্মাননা। আগামী ১৭ নভেম্বর এই জনপ্রিয় কণ্ঠশিল্পীর শুভ জন্মদিন। তাই ‘আনন্দ বিনোদন’-এর পক্ষ থেকে রুনা লায়লার জন্য রইল জন্মদিনের শুভেচ্ছা।
এ সপ্তহে আরও যাদের জন্মদিন
১৭ নভেম্বর :রুনা লায়লা, চিত্রলেখা গুহ, মিজু আহমেদ
১৯ নভেম্বর :নাজিয়া আন্দালিব প্রিমা
২০ নভেম্বর :পাপড়ি রহমান
২১ নভেম্বর :পাপিয়া সারোয়ার, নার্গিস আকতার, কবির বকুল