ফোকাস

তারকাও যখন ভক্ত

তারকাখ্যাতির বিচারে রণবীর কাপুর এখন বলিউডের শীর্ষস্থানীয়দের একজন। টানা বেশক’টি সুপারহিট ছবি উপহার দিয়ে তরুণদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে এই হার্টথ্রবের। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত তার। কিন্তু ওপরের ছবিটি দেখলে হয়তো মনে হতে পারে কোনো চলচ্চিত্রেরই দৃশ্য, আসলে তা নয়। রণবীরও অনেক গুণী ব্যক্তিদের ভক্ত। তারই প্রমাণ ছবিটি। সম্প্রতি হলিউডের কিংবদন্তি অভিনেতা রবার্ট ডি নিরো ভারতে এসেছেন অনুপম খেরের অভিনয় স্কুল পরিদর্শনে। আর সেই সুযোগেই রণবীর দেখা করলেন রবার্ট ডি নিরোর সাথে।