গান নিয়ে খন্দকার বাপ্পির স্বপ্ন

নবাগত গায়ক খন্দকার বাপ্পির গানের অ্যালবাম ‘ধুম ধানাক্কা’ বাজারে এসেছে। পাশাপাশি এই অ্যালবামের ‘ধুম ধানাক্কা’ মিউজিক ভিডিওটির পর ‘মার খেয়েছি’ গানের মিউজিক ভিডিওটি প্রচার হয়েছে বেশ কটি চ্যানেলে। এই গানের মডেল হলেন তারেক ও ইতি। এই গানের কথা, সুর, ভিডিও পরিচালনা করেন খন্দকার বাপ্পি নিজে। ভিডিওটি পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে, আর কস্টিউম হিসেবে পুরান ঢাকার ঐতিহ্যবাহী পোশাক ব্যবহার হয়েছে, যা ডিজাইন করেছেন তৌফিক বাবু। এ গানের সুবাদেই খন্দকার বাপ্পি সংগীতাঙ্গনের পরিচিত মুখ। নিজের অবস্থান থেকেই তাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাপ্পি তার গান নিয়ে একটি অবস্থান তৈরি করার।