বিমান প্রকৌশলী হতে চাইলে
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৩, ২০:৩৮
ক্রমবর্ধমান চাহিদার সাথে উড়োজাহাজ প্রকৌশলীর চাহিদা বিশ্বব্যাপী বেড়ে চলেছে। আর এই প্রকৌশলী সৃষ্টিতে কাজ করে যাচ্ছে কলেজ অব এভিয়েশন টেকনোলজি (ক্যাটেক)। এই খাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিগ্রি হচ্ছে এয়ারক্র্যাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং (এএমই)। এএমই এমন একজন লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি যিনি উড়োজাহাজের মান নিশ্চিত করেন। উড়োজাহাজ ফ্লাই করার পূর্বে উড়োজাহাজ উপযোগী রয়েছে কি না, সেটি নিশ্চিত করেন তিনি। তার সদন পেলেই কেল একটি উড়োজাহাজ আকারে উড়তে পারে। ০১৯৩৭১৮২৪৭০, ৮৯৯১৩৭১ নম্বরে ফোন করে এই ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে পড়ালেখা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।
এয়ারক্র্যাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং) :এক কথায় এয়ারক্র্যাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং হলো এমন একটি মেশিন তৈরি করা যা আকাশে নিরাপদে উড়তে পারে। এয়ারফ্রেম তৈরি/এয়ারফ্রেম ইঞ্জিন তৈরি, এয়ারক্র্যাফট ও এর যন্ত্রপাতি সংযোগ স্থাপন, উন্নয়ন ও মেরামত করা, ফ্লাইট টেস্ট এসব কাজই তাকে করতে হয়। জ্বালানী দূষণ কমানো ও সেফটি সিস্টেম নিয়ে কাজ করা এবং দুর্ঘটনার কারণ নির্ণয়ও এএমই’র কাজ।
এয়ারক্র্যাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (এভিয়নিক্স ইঞ্জিনিয়ারিং) :উড়োজাহাজের ফ্লাইট ডাইমানিক্স, কোয়ালিটি, স্ট্যাবিলিটি পরিচালনা ও নিয়ন্ত্রণ সিস্টেম নিয়ে এভিয়নিক্স ইঞ্জিনিয়ারিং।
এএমই লাইসেন্স পেতে ন্যাশনাল ডিপ্লোমা এবং হায়ার ন্যাশনাল ডিপ্লোমা ইন অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করছে ক্যাটেক। কলেজটির প্রথম ও দ্বিতীয় ব্যাচের কয়েকশ শিক্ষার্থী ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, জার্মানি, আয়ারল্যান্ডসহ উন্নত বিশ্বে চাকরি/ইন্টার্নি করতে চলে গেছে।
এসএসসি/এইচএসসি, এ-লেভেল /ও-লেভেল সম্পন্নকারীরা এই কোর্স করতে পারবে। বিটেক এডেক্সেলের আওতায় পরিচালিত হয় এই কোর্স। এতে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগও রয়েছে।
যোগাযোগ :বাড়ি-১৪, রোড-২, সেক্টর-১১, উত্তরা, ঢাকা।