গার্মেন্ট ম্যানেজমেন্টে সফলভাবে ক্যারিয়ার গড়তে
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৩, ২০:৩৯
গার্মেন্ট সেক্টরে ক্যারিয়ার গড়তে দীর্ঘ দিন ধরে কাজ করছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানেজমেন্ট (বিজিএমআই); যাদের রয়েছে গার্মেন্ট সেক্টরের চাকরিরত অভিজ্ঞ শিক্ষক যারা হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করে থাকেন। এই প্রশিক্ষিত কর্মীরাই প্রতিবছর গার্মেন্ট সেক্টর থেকে হাজার হাজার বৈদেশিক মুদ্রা অর্জন করতে ভূমিকা রাখছে। এমনই একটি সেক্টরে সফলভাবে ক্যারিয়ার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বিজিএমআই। এই প্রতিষ্ঠানে অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল প্যাটার্ন মেকিং, ওয়ার্ক স্টাডি, সোস্যাল কমপ্লায়েন্সসহ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কোর্সগুলোর ওপর ১ বছর ও ৬ মাস মেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হয়। এখানে ১ বছরের কোর্স সম্পন্ন করতে খরচ ৫০ হাজার টাকা এবং ৬ মাসের কোর্স সম্পন্ন করতে লাগবে সাড়ে ১২ হাজার টাকা। ০১৯১১৫৬২৬৭৭ , ৮৯২১২৯৫ নম্বরে ফোন করে এসব কোর্সের খরচ এবং অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।
পোশাক তৈরির ক্ষেত্রে তন্তু থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড়ের রঙ, ছাপা ও ধৌতকরণ, আন্তর্জতিক বাজারের চাহিদা অনুযায়ী রুচিসম্মত পোশাক তৈরি, বায়ার ডিলিংস, কস্টিং, কনজাম্পশন ইত্যদি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। শুধু প্রশিক্ষণই নয়, প্রশিক্ষণার্থীদের এমনভাবে গড়ে তোলা হয় যেন বাস্তবক্ষেত্রে তারা জড়তা কাটিয়ে একজন ভালো কমিউনিকেটর হিসেবে গড়ে ওঠে। মূলত এর মাধ্যমে তাদের চাকরির বাজারের উপযোগী হিসেবে গড়ে তোলা হয়।
বিজিএমআইয়ে প্রফেশনাল কোর্সের মাধ্যমে শুধু গার্মেন্ট বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। এখানকার কোর্সের বিষয়গুলোর মধ্যে রয়েছে ফ্যাশন ডিজাইনে ইন্ট্রোডাকশন টু ফ্যাশন, ইলেমেন্টস অব ডিজাইন, টেক্সটাইল, বডিস অ্যান্ড ভেরিয়েশন্স, প্রোডাক্ট অ্যান্ড আরএমজি ইন্ডাস্ট্রিজ, প্রোডাকশন টার্মিনলজি, টেক্সাইল টার্মিনলজি, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম প্রভৃতি। যারা এসব বিষয়ে পড়াশোনা শেষ করেছে এবং রয়েছে চাকরির অভিজ্ঞতা, তারাই এখানে শিক্ষা প্রদান করে থাকেন। এসব বিষয়ে প্রশিক্ষণের পর গার্মেন্ট সেক্টরে, বুটিক হাউজগুলোতে চাকরির সুযোগ রয়েছে। আর নিজের মতো করে ব্যবসাও করা যেতে পারে। প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে বিজিএমআই-এর সিইও মো. মোনায়েম ভূঁইয়া বলেন, ‘পোশাক শিল্প আমাদের দেশের একটি সম্ভাবনাময় শিল্প। এখানে সবসময় পর্যাপ্ত পরিমাণ লোকবল প্রয়োজন হয়। তাই এর চাহিদা সবসময়ই বাড়তির দিকেই।’ তাই এই খাতে কাজ করে যাচ্ছে বিজিএমআই। ফ্যাশন ডিজাইনিং ও কোয়ালিটি ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ নিতে হলে যেকোনো বিষয়ে এইচএসসি/সমমান এবং যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েটেড হতে হবে। এখানে আগামী ব্যাচের ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
যোগাযোগ :বাড়ি-০৪, রোড-১২, সেক্টর-৬, উত্তরা, ঢাকা।