অনলাইন ফটোগ্রাফি স্কুল চালু করল রবি

ফেসবুক পেজে (www.faceb ook.c om/RobiFanz) অনলাইন ফটোগ্রাফি স্কুল চালু করছে রবি আজিয়াটা লিমিটেড। আজ থেকে প্রখ্যাত আলোকচিত্রী ও দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমের সহযোগিতায় ‘রবি ফটো স্কুল’ নামে এই ক্যাম্পেইন চালু করছে অপারেটরটি। ফটোগ্রাফির ওপর শহিদুল আলমের কৌশল ও পরামর্শ সম্বলিত ছোট ছোট ভিডিও টিউটোরিয়ালের সমন্বয়ে অনলাইন ক্যাম্পেইনটি সাজানো হয়েছে। পোট্রেইট, স্ট্রিট ফটোগ্রাফি, ডেইলি লাইফ, ল্যান্ডসস্কেপ ইত্যাদি থিমে এই ভিডিওগুলো সাজানো হয়েছে। প্রতিটি ভিডিও’র পর রবি ফেসবুক ফ্যানদের তাদের তোলা ছবি আপলোড করার আমন্ত্রণ জানানো হবে। ক্যাম্পেইনটির প্রথম বিজয়ী বৃত্তি নিয়ে ‘পাঠশালা’ (দৃক গ্যালারি) থেকে ফটোগ্রাফির ওপর এক বছরের প্রশিক্ষণের সুযোগ পাবেন। পুরস্কার বিজয়ী সর্বোচ্চ ভোটে নয়, বিচারকদের মনোনয়নে নির্বাচিত হবেন। অন্য দুটি পুরস্কার ক্যানন ইওএস ৬০ডি ও ক্যানন ইওএস ৬০০ডি ক্যামেরা যা জনপ্রিয়তা অনুযায়ী প্রদান করা হবে। ক্যাম্পেইন শেষে ছবিগুলো ধানমন্ডির দৃক গ্যালারিতে প্রদর্শন করা হবে।