বিবিরহাট-কাঞ্চননগর সড়কের কাজ স্থগিত
বিশ্বজিত্ রাহা, ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৩, ২১:০১
দীর্ঘদিন যাবত্ মেকাডম করে ফেলে রাখা হয়েছে উপজেলার অন্যতম ব্যস্ত সড়ক বিবিরহাট-কাঞ্চননগরহাট সড়ক ও পাইন্দং ইউপি-কাঞ্চননগর ইউপি সড়কের কাঞ্চননগর অংশের কাজ। ফলে এ এলাকার ৩০ হাজার মানুষ বন্দি অবস্থায় ভোগান্তি পোহাচ্ছে। মূলত এসব এলাকার মানুষ বর্তমানে কোন দিকেই চলাচল করতে পারছে না। ফলে রোগীসহ সর্বস্তরের মানুষের কষ্টের শেষ নেই। তাছাড়া উক্ত এলাকার কৃষকদের উত্পাদিত পণ্য বিক্রিতেও প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে। গত বর্ষায় মানুষের ভোগান্তি আরো চরমে পৌঁছে। বর্তমানে উক্ত এলাকার মানুষের একটাই দাবী তাদের এই বন্দী দশা থেকে মুক্ত করা হোক।
এ ব্যাপারে উপজেলা এলজিইডি প্রকৌশলী সচী দুলাল বিশ্বাস বলেন, রাস্তা দুটির কাজ যথা সময়ে সম্পন্ন না করায় উক্ত ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে পুনরায় টেন্ডার এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে ১০% জরিমানার সুপারিশ করে ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ফাইল পাঠানো হয়েছে বলে জানান।