কাউখালীতে জেপি’র
কর্মীসভা অনুষ্ঠিত
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৩, ২১:০১
পিরোজপুরের কাউখালীতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র কমিটি গঠন করার লক্ষ্যে গত মঙ্গলবার জাতীয় পার্টির (জেপি) কর্মীসভা অনুষ্ঠিত হয়। কাউখালী সদর ইউনিয়ন জাতীয়পার্টির উদ্যোগে বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোঃ ফজলুল হক রাঢ়ীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান।
সভায় বক্তব্য রাখেন জেপির সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, জেপি নেতা অধ্যক্ষ আঃ সামাদ, ছাত্রসমাজের সভাপতি মনজুরুল মাহাফুজ পায়েল, সাধারণ সম্পাদক জিয়াউল হাসান জুয়েল, জেপিনেতা শহীদুল আলম, শাহ আলম হাওলাদার, জয়দেব সমদ্দার, মোঃ শাহ আলম খান, নূরুল আমিন হাওলাদার, আলমগীর হোসেন, নাজমুল হক খোকন, কামরুল ইসলাম, সোহরাব হোসেন, ইফনুস আলী রাঢ়ী, আনোয়ার হোসেন, ন্নানু হাওলাদার, মো. এসাহাক আলী, মোঃ মোহাজ্জেম হোসেন, শহীদুল ইসলাম তৌহিদ প্রমুখ।
বক্তারা জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান সাবেক যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার জন্য ও সাইকেল মার্কা প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে কাউখালী সদর ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের গণসংযোগ ও তদারকির জন্য ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্র কমিটি গঠন করা হয়।