শ্রীপুরে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

শ্রীপুর উপজেলা সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সমিতির অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, শ্রীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন করার জন্য অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব নিয়ে ৪ মাসে অনিয়ম দুর্নীতির মাধ্যমে ৪৩ হাজার ৫শ’ টাকা নগদ আত্মসাত্ করেছেন বলে সমিতির সদস্য অভিযোগ করেন। জানা যায়, শ্রীপুর উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মোরশেদ মৃধা ১০ মার্চ একক ক্ষমতাবলে ক্ষমতা গ্রহণ করেন। সে সময় সমবায় কর্মকর্তা মো.গোলাম মোরশেদ মৃধা ক্ষমতার অপব্যবহার করে ওই টাকা আত্মসাত্ করেন। এ ব্যাপারে সমবায় কর্মকর্তা গোলাম মোরশেদ অভিযোগ অস্বীকার করে বলেন, সমবায় আইন অনুযায়ী দায়িত্ব নিয়ে নির্বাচন পরিচালনা করে নবনির্বাচিত সভাপতির নিকট বিধি মোতাবেক দায়িত্ব হস্তান্তর করেছেন।