বেড়ায় জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৩, ২১:০৭
পাবনার বেড়া উপজেলায় চলতি জেএসসি পরীক্ষার স্থগিত হওয়া প্রশ্নপত্র ফাঁস হয়েছে। ধোবাখোলা করনেশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উজ্জল হোসেন জানান, তিনি ইংরেজী ২য় পত্র ফাঁসের খবর পেয়েছেন। রচনা এসেছে নিউজ পেপার, মাই ফেভারিট হবি। চিঠি এসেছে ডিবেটিং ক্লাব, দরখাস্ত এসেছে টিসি। এব্যাপারে তিনি আরও জানান, সারা উপজেলার ছাত্র-ছাত্রীরা ফাঁস হওয়া প্রশ্ন পেয়েছেন। এ ব্যাপারে বেড়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান এ ধরনের ঘটনা তার জানা নেই।