গ্রাম পুলিশের কর্মসূচি স্থগিত
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৩, ২১:২২
১৬ নভেম্বর ঢাকার মহাসমাবেশ ও ধর্মঘটের কর্মসূচি স্থগিত করেছে গ্রাম পুলিশ। স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান তাদের দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আশ্বাস প্রদান করায় তারা এ কর্মসূচি স্থগিত করেছে বলে জানা গেছে। -বাসস