ইংল্যান্ড চিলি প্রীতি ম্যাচে নেই অধিনায়ক জেরার্ড

অধিনায়ক স্টিভেন জেরার্ড ও ডিফেন্ডার কাইল ওয়াকার আগামি শুক্রবার চিলির বিরুদ্ধে ওয়েম্বলিতে অনুষ্ঠেয় প্রীতি ম্যাচটি খেলতে পারবেন না। ছোটখাট ইনজুরির কারণেই দুজনের এই অবস্থা। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের জনপ্রিয় জুটি মাইকেল ক্যারিক ও ড্যানি ওয়েলবেক আসন্ন দুটি প্রীতি ম্যাচে ইংলিশ দল থেকে ছিটকে পড়েন। ইনজুরির কারণে খেলোয়াড়দ্বয় চিলি ও জার্মানীর বিপক্ষে ম্যাচদুটিতে খেলতে পারছেন না বলে ফুটবল এসোসিয়েশন (এফএ) নিশ্চিত করে। লিভারপুল স্ট্রাইকার ৩৩ বছর বয়সী জেরার্ড কোমরের ব্যথা বাড়ায় এবং টটেনহ্যাম হটস্পারের রাইট ব্যাক ওয়াকার গতকাল অনুশীলন করেননি। তবে ভাল বোধ না করার পরও চেলসি মিডফিল্ডার ফ্র্যাংক ল্যাম্পার্ড জাতীয় দলের সাথে অনুশীলন করেন কাল। এদিকে ক্যারিক রোববার প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ১-০ গোলের জয়ে ইউনাইটেডের হয়ে পুরো ম্যাচই খেলেছেন। ওই খেলাটিতেই তিনি পেশীর ইনজুরিতে আক্রান্ত হন। আর হাঁটুর ইনজুরির কারনে ১৯ অক্টোবর থেকে মাঠের বাইরে থাকা ওয়েলবেক এখনো সুস্থ হয়ে উঠতে পারেননি। তবে এই দুজনের বদলী হিসেবে এখনো কোন খেলোয়াড়ের নাম ঘোষনা করেননি ইংল্যান্ডের ম্যানেজার রয় হজসন। শুক্রবার ওয়েম্বলী স্টেডিয়ামে চিলির বিপক্ষে এবং আগামি মঙ্গলবার একই ভেন্যুতে জার্মানীর মুখোমুখি হবে হজসনের ২৬ সদস্যের ইংলিশ দল।-বাসস ইংল্যান্ড দল গোলরক্ষক : ফ্রেসার ফর্স্টার, জো হার্ট, জন রুডি। রক্ষনভাগ : লেইটন বেইনেস, গ্যারি কাহিল, অ্যাশলে কোল, কিয়েরান গিবস, ফিল জাগেইলকা, গে¬ন জনসন, ফিল জোনস, ক্রিস স্মলিং। মধ্যমাঠ : রস বার্কলে, টম ক্লেভারলি, জর্ডান হেনডারসন, এ্যাডাম লালানা, ফ্র্যাংক ল্যাম্পার্ড, জেমস মিলনার, আন্দ্রোস টাউনসেন্ড, জ্যাক উইলশিয়ার। আক্রমণভাগ : জার্মেই ডেফো, রিকি ল্যাম্বার্ট, জে রগরিগুয়েজ, ওয়েইন রুনি, ড্যানিয়ের স্টারিজ।