ব্রাদার্সের কোচ নইম উদ্দিন

ব্রাদার্স ইউনিয়ন কোচ সিদ্ধান্তে একটা ঝামেলায় ছিল। কাকে নেবেন তা নিয়ে সিদ্ধান্তহীনতা ছিল। সেটা আর থাকছে না। ভারতীয় কোচ সৈয়দ নইম উদ্দিনকে আনছে ব্রাদার্স। সেটা নিশ্চিত করেছেন দলের ফুটবল ম্যানেজার আমের খান। গতকাল তিনি জানিয়েছেন আজ রাতে ঢাকায় এসে পৌছাবেন সৈয়দ নইম উদ্দিন। এবার নিয়ে তিনি চার বার ব্রাদার্সের কোচের দায়িত্ব পালন করবেন। এর আগে ২০০৪ সালে, ২০০৭ সালে এবং ২০১১-১২ মৌসুমে ব্রাদার্স ফুটবল দলকে তালিম দিয়েছেন।