ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

আজ মুখোমুখি দোলেশ্বর ও অ্যাকাডেমী

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অবশিষ্ট একটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি হবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমী। এর আগে গত নয় নভেম্বর দু’দলের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু, হরতালের জন্য এক দলের আপত্তির কারণে সেই ম্যাচ আয়োজন করেনি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। হরতাল শেষ হবার পর আজ এই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। অবশ্য এর আগেই সুপার সিক্স নিশ্চিত করে ফেলা এই দু’দলের ম্যাচে সুপার সিক্সের হিসেব-নিকেশে কোন প্রভাব ফেলবে না।