মামুন, বুলবুল, তারেক মাসুদের স্মরণে
আজ থেকে ঢাবিতে চলচ্চিত্র উত্সব শুরু
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৩, ২২:২৭
নাট্যকার-চলচ্চিত্রকার আল-মামুন, অভিনেতা বুলবুল আহমেদ এবং চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ স্মরণে আজ বৃহস্পতিবার থেকে ইতিহাস বিভাগ এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) তিন দিনব্যাপী চলচ্চিত্র উত্সব ও চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে। প্রয়াত তিন তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন ছাত্র। তাই তাদের শ্রদ্ধা-স্মরণের উদ্যোগ গ্রহণ করেছে বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।
এই চলচ্চিত্র উত্সবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান এবং বিশিষ্ট অভিনেত্রী সারাহ বেগম কবরী এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।