১৮ দলীয় জোটের নেতা-কর্মীর বিরুদ্ধে শুনানি পিছিয়েছে
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৩, ২২:৪৪
বিএনপিসহ ১৮ দলীয় জোটের ১৪৮ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার মামলায় অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে। গতকাল বুধবার এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। একইসঙ্গে অভিযোগ গঠনের শুনানির জন্য ২৪ নভেম্বর পরবর্তী দিন ধার্য করা হয়েছে।