মাহুরের ফুল

এমন অনিষ্ট যার ক্ষয় ও উদয় হয়নি। এমন মাত্রাহীন রসাতল সারা মনে বণ্টন হয়ে থাকে আমার। কী কারণ, যা জোড়া না লাগে, অমীমাংসিত কিছু জন্ম নিলে তাকে প্রশ্রয় আর সুন্দর বলে। কখনো, কোথায় এমন যেন দুঃখ আছে। কোথায় বেজোড় হয়ে আছে জীবন, আমি জানতে পারি না।