টুইনমস স্মার্টফোন

টুইনমস ব্র্যান্ডের স্কাই ভি৫০১ মডেলের থ্রিজি স্মার্টফোন বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস। এতে রয়েছে ১.২ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, অ্যান্ড্রয়েড ৪.২ অপারেটিং সিস্টেম, ১ জিবি ফোন মেমোরি, ৫” এইচডি ডিসপ্লে, ১ জিবি র্যাম, ৪ জিবি রম, ডুয়াল ক্যামেরা, ফ্ল্যাশ লাইট, জি সেন্সর, ম্যাগনেটিক সেন্সর, থ্রিজি ভিডিও কল সুবিধা, ভয়েস রেকর্ডার, ব্লুটুথ, ওয়াই-ফাই প্রভৃতি। ৯.৮ মিলিমিটার পুরু ফোনটির অন্যতম ফিচার হচ্ছে ডুয়াল ব্যাটারি (লিথিয়াম এবং লি-পলিমার) সুবিধা। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ১৭,৯০০ টাকা। ফোন :০১৭৩০৩৫৪৮০৫।