জাপানের তথ্যপ্রযুক্তি সম্মেলনে বেসিস সভাপতি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৩, ১৯:৪৮
জাপানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং টোকিও চেম্বার অব কমার্স (টিসিসিআই), জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় আগামী ১৫ নভেম্বর জাপানের টোকিওতে ‘বাংলাদেশ নেক্সট, ইয়োর নেক্সট আইটি ডেসটিনেশন’ শীর্ষক তথ্যপ্রযুক্তি সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে জাপানের প্রায় ২০০ আইটি উদ্যোক্তা ও আইটি পেশাজীবী অংশ নেবেন। অনুষ্ঠানে জাপানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে বেসিস সভাপতি শামীম আহসান মূল বক্তব্য উপস্থাপন করবেন। বক্তব্যে তিনি বাংলাদেশ সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি শিল্পের সম্ভাবনা ও বাংলাদেশে জাপানি উদ্যোক্তাদের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের সুযোগ ও সহযোগিতার বিষয়ে আলোকপাত করবেন।