সজীব ওয়াজেদ জয়ের ‘লেট্স টক’

তরুণ সজীব ওয়াজেদ জয়, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এখন রাজনীতির মাঠে। কথা বলছেন, কথা শুনছেন তরুণদের। ঢাকা এবং চট্টগ্রামের পর এবার খুলনায়—দেশ, রাজনীতি, নির্বাচনসহ সাম্প্রতিক সব প্রসঙ্গে জয়ের সঙ্গে তরুণদের খোলামেলা কথোপকথনের অনুষ্ঠান ‘লেট্স টক’। গত ২ নভেম্বর খুলনার হোটেল টাইগার গার্ডেনে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের এ অনুষ্ঠানটি ধারণ করা হয়। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ‘লেট্স টক’ শিরোনামের এই অনুষ্ঠানের আয়োজন করে। খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুইশ শিক্ষার্থী এই মতবিনিময়ে অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আগত শিক্ষার্থীদের সঙ্গে সমকালীন প্রায় সব বিষয়ে খোলামেলা আলোচনা করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। দেশ টিভিতে মশিউর রহমান নিবিড়ের প্রযোজনায় এই প্রজন্মের শিক্ষার্থীদের সাথে সজীব ওয়াজেদ জয়ের সংলাপ অনুষ্ঠানটি প্রচার হবে দেশ টিভিতে আজ রাত ৯টা ৩০ মিনিটে।