জোকস
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৩, ২০:২৭
বন্ধুদের সঙ্গে ছেলেকে বেরুতে দেখে সর্দারজি আপত্তি জানিয়ে জানতে চাইলেন—
:কোথায় যাচ্ছ এখন?
:সাঁতার শিখতে বন্ধুদের সঙ্গে যাচ্ছি।
:তা, এই ভরদুপুর বেলায় কেন? এটা কি সাঁতার শেখার সময়? দেখো, যদি পুকুরে ডুবে যাও, তবে এ বাড়িতে আর তোমার ঠাঁই হবে না।
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে—
:তোর বাচ্চাটা কি কথা শিখেছে?
:অবশ্যই, এখন আমরা ওকে চুপ করে থাকা শেখাচ্ছি।
:আপনার ছেলের খবর কী? থাকে কোথায়? কেমন রোজগার করছে?
:জানি না! খবর পেলে আমারই লাভ হতো। কিছু রোজগার করতে পারতাম।
:মানে?
:ওকে ধরে থানায় হাজির করতে পারলেই পঁচিশ হাজার টাকা পাওয়া যেত। সরকার থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে।