ব্রাজিলে সরকারকে সমর্থন দিতে ঘুষ প্রদান করায় ২০ জনের কারাদণ্ড

ব্রাজিলের সুপ্রিম কোর্ট সেদেশের সবচেয়ে বড় দুর্নীতির মামলায় অভিযুক্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী ও ব্যাংকারদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। বিরোধী দলের রাজনীতিবিদদের প্রেসিডেন্ট লুলা ডি সিলভার সরকারের প্রতি সমর্থন দেয়ার জন্য ঘুষ দেয়া হতো। ঘুষ দেয়ার সাথে জড়িত ২০ জনের বেশি মানুষকে সাজা দেয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে আছেন লুলা ডি সিলভার সাবেক চিফ অব স্টাফ জোসে দিরসিও,ওয়ার্কার্স পার্টির সাবেক চেয়ারম্যান জোসে জেনোইনো এবং কোষাধ্যক্ষ দেলুবিও সোয়ারস। লুলাকে মামলায় জড়ানো হয়নি। সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে মূল অভিযোগ হচ্ছে তারা সরকারের পক্ষে আস্থা ভোটে সমর্থন দেয়ার জন্য বিরোধী দলের কংগ্রেস সদস্যদের ঘুষ দেয়ার সাথে জড়িত ছিলেন। ‘মেনসালাও’ কেলেংকারির কথা ফাঁস হয় ২০১২ সালে। মামলার সাথে প্রেসিডেন্ট লুলা ডি সিলভাকে জড়ানো হয়নি। বিপুল সমর্থন থাকা সত্ত্বেও তিনি ২০১০ সালে ক্ষমতা ছেড়ে দেন।