রাজবাড়ী ও নান্দাইলে দুইজনের অপমৃত্যু
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৩, ২০:৫৫
রাজবাড়ী ও নান্দাইলে পৃথক ঘটনায় দুইজনের অপমৃত্যু হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
রাজবাড়ী
জেলার বালিয়াকান্দি উপজেলায় গড়াই নদীর চরে গত বুধবার বিকালে অজ্ঞাত পরিচয় (৩২) এক যুবকের লাশ উদ্ধার করে বালিয়াকান্দি থানার পুলিশ।
নান্দাইল (ময়মনসিংহ)
উপজেলার ধরগাঁও গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার নিপা রানী সূত্রধর (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে নিপা আত্মহত্যা করে।