চবির ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বাণিজ্য অনুষদের ‘সি’, জীববিজ্ঞান অনুষদের ‘এইচ’ ও ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। হরতাল ও অবরোধের কারণে এ সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এতে বলা হয়, ১৭ নভেম্বর অনুষ্ঠিতব্য সি ১-৩ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৮ নভেম্বর, ১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য এইচ ১-৩ ইউনিট (জীব বিজ্ঞান অনুষদ) ও জি ইউনিটের (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ) ভর্তি পরীক্ষা আগামী ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। পূর্বনির্ধারিত পরীক্ষা কেন্দ্রসমূহ এবং সময় অপরিবর্তিত থাকবে। অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষার পূর্ব ঘোষিত সময়সূচিও অপরিবর্তিত থাকবে।