‘কেবলমাত্র’ যুগল শব্দটি
অশুদ্ধ, তবে ‘শুধুমাত্র’ কী?
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৩, ২১:০৮
শ্রী রাজ শেখর বসু সংকলিত বঙ্গভাষার অভিধান ‘চলন্তিকা’-এর ৭৮২ পৃষ্ঠায় উল্লেখ আছে ‘কেবলমাত্র’ যুগল শব্দটি অশুদ্ধ এবং ‘কেবল’ শব্দটি শুদ্ধ। উল্লেখ্য, ‘কেবল’ শব্দটির অভিধানিক অর্থ শুধু, মাত্র। কাজেই প্রযোজ্য ক্ষেত্রে যে কোনো একটির (কেবল/শুধু/মাত্র) ব্যবহারই যথাযথ। কারণ, ‘কেবল’-এর ইংরেজি প্রতিশব্দ Only, ‘শুধু’-এর ইংরেজি প্রতিশব্দ Only এবং ‘মাত্র’-এর ইংরেজি প্রতিশব্দ only। উল্লেখিত ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে ‘কেবলমাত্র’ যুগল শব্দটি অশুদ্ধ বিধায় ‘শুধুমাত্র’ যুগল শব্দটিও অশুদ্ধ। কিন্তু সকল প্রকার গণমাধ্যমে ‘শুধুমাত্র’ যুগল শব্দটি ব্যবহূত হচ্ছে। সবার দৃষ্টি আকর্ষণ করছি।
এ জেড এম কামাল উদ্দিন,
চাপারকোনা, সরিষাবাড়ী, জামালপুর