বিসিসিআই’র কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন শেবাগ, জহির ও হরভজন
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৩, ২২:১৪
ভারতীয় ক্রিকেটে তিন সিনিয়র খেলোয়াড় বিরেন্দর শেবাগ, জহির খান এবং হরভজন সিংয়ের দিন শেষ হয়ে যাওয়ার ইঙ্গিত শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ২০১৩-১৪ সালের কেন্দ্রীয় চুক্তি থেকে বৃহস্পতিবার তিন জনই বাদ পড়েছেন।
গত বছরের ৩৭ জন থেকে কমিয়ে এবছর ২৫ জনকে চুক্তিবদ্ধ করেছে বিসিসিআই। এদের মধ্যে ৫ জনকে ‘এ’ গ্রেডে রাখা হয়েছে, যারা প্রত্যেকে বছরে ১ কোটি রুপি পাবেন।
শীর্ষ গ্রুপে রয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, উঠতি তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি ও সুরেশ রায়না এবং অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলমান সিরিজে নিজের ২০০তম টেস্ট খেলে অবসরের পথে থাকা শচিন টেন্ডুলকারকেও চুক্তিতে রাখা হয়েছে। এরা সকলেই গত বছর চুক্তির তালিকায় ছিলেন।
চুক্তি থেকে বাদ পড়া খেলোয়াড়দের মধ্যে এ বছর মার্চ থেকে কোন টেস্ট নান খেলা শেবাগ এবং ফিটনেসের কারণে প্রায় সারা বছরই দলের বাইরে থাকা জহিরের জন্য শেষের শুরু হতে পারে।
দুর্বল ফর্মের কারণে দল থেকে বাদ পড়া ওপেনার গৌতম গম্ভীর এবং যুবরাজ সিংকে রাখা হয়েঝে ‘বি’ গ্রেডে। যাদের নির্ধারিত ভাতা ৫০ লাখ রুপি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়াননেড সিরিজে হতাশাজনক পারফরমেন্স দেখানো সত্ত্বে ওবিস্ময়করভাবে ‘বি’ গ্রেডে রাখা হয়েছে পেসার ইশান্ত শর্মাকে।
চলমান রনজি মৌসুমে ভাল পারফরমেন্স দেখিয়ে পুনরায় দলে ফেরার চেষ্টা করছিলেন হরভজন। এছাড়া ইনজুড়িগ্রস্ত পেসার ইরফান পাঠানকেও চুক্তি থেকে বাদ দেয়া হয়েছে। চুক্তিবদবধদের তালিকা :
গ্রেড এ (১ কোটি) : শচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, আর অশ্বিন, সুরেশ রায়না।
গ্রেড বি (৫০ লাখ) : গৌতম গম্ভীর, যুবরাজ সিং, প্রাজ্ঞন ওঝা, ইশান্ত শর্মা, মুরালি বিজয়, শিখর ধাওয়ান, উমেশ যাদব, চেতেশ্বর পুজারা, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, রোহিত শর্মা।
গ্রেড সি (২৫ লাখ) : দিনেশ কার্তিক, অমিত মিশ্র, রিদ্ধিমান সাহা, আজিঙ্কা রাহানে, আম্বাতি রাইদু, বিনয় কুমার, মোহাম্মদ সামি, জয়দেব উনাদকত, মোহিত শর্মা।-বাসস