যুব হকির প্রথম দিনেই ওয়াকওভার

এমনিতেই যুব হকিতে দল কম। সব জেলাও আসছে খেলতে। তার উপর গতকাল প্রথম দিনেই ওয়াকওভারের ঘটনা ঘটেছে। ওয়াকওভার দিয়েছে সাতক্ষীরা জেলাকে ওয়াকওভার দিয়েছে ময়মনসিংহ জেলা। অগ্রনী ব্যাংক ২৪তম জাতীয় যুব হকি গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হওয়া খেলার প্রথম ম্যাচে কুমিল্লা জেলা এবং ফেনী জেলার মধ্যে কোনো গোল হয়নি। প্রথম ম্যাচে গোল না হলেও দ্বিতীয় ম্যাচে গোলের পর গোল দেখা গেছে। চট্টগ্রাম জেলা ১১-০ গোলে কিশোরগঞ্জ জেলাকে হারিয়েছে। বিজয়ি দলের জয় চক্রবর্ত্তী ৪, শহিদুল ইসলাম ৩, নিজাম উদ্দিন ২ এবং খোরশেদুর রহমান ২ গোল করে। সিলেট জেলা ৬-১ গোলে কুষ্টিয়া জেলাকে হারিয়েছে। বিজয়ি দলের শামসুল ইসলাম ১, ফয়জুর রহমান ২, রফিকুল ইসলাম, ইমদাদ হোসেন, রেদওয়ান আহমেদ, ১টি এবং বিজিত দলের গোলটি করেন আবু হাসান।