যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৩, ২২:৪০
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা গত এক বছরে প্রায় ১৬ শতাংশ বেড়েছে। চলতি সপ্তাহে প্রকাশিত আন্তর্জাতিক শিক্ষা বিনিময় সংশ্লিষ্ট প্রতিবেদন ওপেন ডোরস্ রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ ২০১৩ অনুযায়ী যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২০১২-২০১৩ সালে ১৫ দশমিক ৫ শতাংশ বেড়ে ৩,৮২৮ জনে উন্নীত হয়েছে। সার্বিকভাবে যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থী সংখ্যা ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে সাত শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড পরিমাণ আট লাখ উনিশ হাজার ছয়শ ৪৪ জনে দাঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের সহকারী সচিব ইভান এম. রায়ান বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ, ক্যাম্পাস ও জনগোষ্ঠীসমূহকে এমনভাবে সমৃদ্ধ করে যার প্রভাব তাদের নিজস্ব দেশে ফিরে যাওয়ার পরও অনুভূত হয়। আমরা যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে আরো আন্তর্জাতিক শিক্ষার্থীর পড়ার সুযোগ করে দেয়ার জন্য আহ্বান জানাই।