কবি আল মুজাহিদীর ছোট ভাইয়ের ইন্তেকাল
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৩, ২২:৪৩
বিশিষ্ট কবি ও সাংবাদিক আল মুজাহিদীর ছোট ভাই, টাঙ্গাইল ক্লাবের সাবেক সহ-সভাপতি রাজীব জামালী দেহলভী অসুস্থতাজনিত কারণে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে টাঙ্গাইল শহরের থানাপাড়া নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাত সাড়ে নয়টার দিকে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি।