আমির হোসেন আমু’র ৭২তম জন্মদিন আজ
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৩, ২২:৪৩
বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপির ৭২তম জন্মদিন আজ। এবারের জন্মদিন তিনি নিজ নির্বাচনী এলাকার নেতা-কর্মীদের সঙ্গে কাটাবেন। তার নির্বাচনী এলাকার (ঝালকাঠি সদর ও নলছিটি) দলের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের আহ্বানে সাড়া দিয়ে গত বুধবার রাতে তিনি সেখানে গিয়েছেন। উল্লেখ্য, বছরখানেক আগে আমির হোসেন আমুর স্ত্রী ইন্তেকাল করেন।