শচীনের বিদায়ী টেস্ট শুরু

ভারত-ওয়েস্ট ইন্ডিজ লড়াইকে পিছনে ফেলে মুম্বাই টেস্ট আবর্তিত হবে শচীন টেন্ডুলকারকে ঘিরে। এমন অনুমানের সত্যতা মিললো সকালে টসের সময়েই। এই টেস্টের মাধ্যমেই ক্রিকেটকে বিদায় জানতে যাওয়া শচিনের ছবি খোদাই করা বিশেষ এক মুদ্রা দিয়ে সম্পন্ন হলো টসের কাজ। এরপর শচীনের নামাঙ্কিত ডাকটিকিটের উদ্বোধন করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কপিল সিব্বল। মাদার তেরেসার পর শচীনই একমাত্র ব্যক্তি যার নামাঙ্কিত ডাকটিকিট জীবিতাবস্থায় প্রকাশিত হলো। এরপর ব্যাটিং জিনিয়াসকে একটি টুপি উপহার দেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অন্যদিকে ক্যারিবীয় দলের পক্ষ থেকে শচীনকে সবার সই করা জার্সি উপহার দেন ডারেন স্যামি। শচীনের শেষ টেস্টের সাক্ষী থাকতে গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়েতে উপস্থিত ছিলেন মা, স্ত্রী অঞ্জলি, ছেলে অর্জুন, কন্যা সারা, দাদা অজিতসহ গোটা টেন্ডুলকার পরিবার। প্রিয় শিষ্যের খেলা দেখতে সশরীরে মাঠে ছিলেন গুরু রমাকান্ত আচরেকারও। উপস্থিত ছিলেন খানসহ একাধিক বলিউড তারকা। শচীনকে নিয়ে আরো আয়োজন খেলার পাতায়।