স্থানীয় সরকার মন্ত্রণালয় শনিবার খোলা থাকবে

স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং তার অধীনস্থ সকল প্রতিষ্ঠান আগামী শনিবার খোলা থাকবে। এর অধীনে রয়েছে সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ খোলা থাকবে। এসব প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান ইত্তেফাককে এ তথ্য জানান।