রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 

মাহতাব উদ্দিন

রাজশাহীর বিশিষ্ট মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিনকে (৮০) রবিবার রাষ্ট্রীয় মর্যাদায় নগরীর হেতেম খাঁ কবরস্থানে দাফন করা হয়েছে। রবিবার বাদ জোহর নগরীর সাহেব বাজার বড়মসজিদে মরহুমের জানাযার নামাজে মেয়র ও সদর আসনের সংসদ সদস্যসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। জানাজার নামাজ শেষে মরহুমকে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অর্নার প্রদান করে। মরহুমের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সদর আসনের সংসদ ফজলে হোসেন বাদশা। বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন শনিবার সকালে ঢাকায় ছেলের বাসায় ইন্তেকাল করেন।