ফিলিপসের নতুন লোগো ও স্লোগান

বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স কোম্পানি ফিলিপস সম্প্রতি তাদের লোগো এবং স্লোগান বদলে দিয়েছে। ‘ইনোভেশন অ্যান্ড ইউ’ স্লোগান নিয়েই এখন পথ চলবে ফিলিপস। ১৮৯১ সালে প্রতিষ্ঠিত ফিলিপস দীর্ঘদিন ধরে কনজ্যুমার ইলেকট্রনিক্সের শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে রাজত্ব করলেও এখন লাইট তৈরি এবং হাই-এন্ড মেডিকেল ইকুইপমেন্টেই তাদের শীর্ষস্থানটি ধরে রাখতে সমর্থ হয়েছে। নতুন সময়ের সাথে তালমিলিয়ে চলতে নতুন নতুন উদ্ভাবনে নিজেদের নিয়োজিত রাখার প্রত্যয়ের কারণেই নতুন স্লোগানটি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ফিলিপস।