গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

বাড়িতে বসে যারা দোকানের পিত্জার স্বাদ নিতে অভ্যস্ত তাদের কাছে নানা ধরনের পিত্জার দোকানের হোম ডেলিভারি সার্ভিসও বেশ পরিচিত একটি বিষয়। তবে অধিকাংশ ক্ষেত্রে পিজাপ্রেমীরা খাবারের স্বাদের প্রতি মনোযোগী থাকেন বলে যে বক্সে করে পিত্জা বাড়িতে এসে পৌঁছে সেটির প্রতি সে অর্থে আগ্রহী হন না। অথচ এই পিত্জার বক্সের সংগ্রহ দিয়েই সম্প্রতি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন নিউইয়র্কের ব্রুকলিনের অধিবাসী স্কট উইনার। ২০০৯ সাল থেকে শুরু করে গেল প্রায় সাড়ে তিন বছরে স্কট সংগ্রহ করেছেন ৫৯৫টি ভিন্ন ভিন্ন পিজা বক্স যা তাকে এ ধরনের সবচেয়ে বড় সংগ্রহের মালিক হিসেবে স্বীকৃতি এনে দিয়েছে গিনেজের তরফ থেকে।