জোকস
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৩, ১৯:৫৫
আশির দশকের কথা। রাশিয়ার এক পোস্ট অফিসে চিঠি পোস্ট করতে গেছেন সের্গেই নামের এক লোক। মস্কো থেকে পোল্যান্ডের ওয়ারশতে একখানা চিঠি পাঠাতে কত খরচ হবে জানতে চাইলেন তিনি। জবাবে পোস্ট অফিসের কর্মকর্তা জানালেন, ‘চিঠিটা যদি দ্রুত পৌঁছাতে চান, খরচ পড়বে ২০ রুবল। আর যদি স্বাভাবিক নিয়মেই পাঠাতে চান, তাহলে খরচ পড়বে ৫ রুবল।’
‘সমস্যা নেই, আমার তেমন কোনো তাড়া নেই। প্রাপক তার জীবদ্দশায় চিঠিটা পেলেই হলো।’ উত্তরে জানালেন সের্গেই। আর তার এই কথা শুনে ওই কর্মকর্তা বললেন, ‘তাহলে আপনাকে ২০ রুবলই দিতে হবে!’
দু বন্ধু একটা অফিসের ওয়েটিং রুমে ঢুকে দেখল রুমটা খালি । চেয়ারে বসে এক বন্ধু সিগারেট ধরাতে গেলে অন্যজন বলল, ‘আরে দেখছিস না, ওই যে কোনায় নো স্মোকিং লেখা আছে।’ জবাবে বন্ধুটি টেবিলে রাখা দুটো ছাইদানি দেখিয়ে বলল, ‘এগুলো তাহলে কীসের জন্য?’ এমন সময় বেয়ারা রুমে ঢুকতেই দ্বিতীয় বন্ধু জানতে চাইল, ‘আচ্ছা ওখানে নো স্মোকিং লেখা আছে মনে হচ্ছে?’ বেয়ারা বিরক্ত হয়ে জবাব দিল, ‘দেখছেন যখন তখন আর সিগারেট ধরিয়েছেন কেন? যান বাইরে গিয়ে খেয়ে আসুন।’ তখন হাতে সিগারেট ধরিয়ে রাখা বন্ধুটি বলল, ‘তাহলে এইসব ছাইদানি রাখা হয়েছে কাদের জন্য শুনি?’ উত্তরে বেয়ারাও রেগে গিয়ে বলল, ‘বোকার মতো প্রশ্ন করবেন না। সবাই আপনার মতো ইংরেজি জানা ভদ্দর লোক নয়। যারা সাইনবোর্ড পড়তে পারে না তারা কি মেঝেতে ছাই ছিটিয়ে সিগারেট খাবেন নাকি?’
এক লোক তার স্ত্রীকে সাথে নিয়ে এসেছেন এক মনোরোগ চিকিত্সকের কাছে। ডাক্তার তার কাছে সমস্যার কথা জানতে চাইলে ভদ্রলোক আগ বাড়িয়ে স্ত্রীকে থামিয়ে দিয়েই বললেন, ‘দেখুন তো, এই যে আমার স্ত্রী... ইয়ে নাম... নাম... নামটা যাই হোক, ও বলে আমি নাকি ভুলোমনা!’