মো. সোহরাব উদ্দিন মাস্টার
সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. সোহরাব উদ্দিন মাস্টার (৫৭) সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর সোনারগাঁও উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজের জানাজা শেষে ভট্টপুর গ্রামের নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পংকজ কর্মকার
বাগেরহাটের আঞ্চলিক দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি ও বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য-গবেষণা সম্পাদক পংকজ কর্মকার সোমবার (৫০) খুলনার একটি বেসরকারি হাসপাতালে হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। সাংবাদিকতার পাশাপাশি পংকজ কর্মকার চুলকাঠি বাজারে পলাশ কিন্ডার গার্টেন ও সিঅ্যান্ডবি বাজারের এস আর মেমোরিয়াল কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা। বিকালে তাকে সদর উপজেলার রাখালগাছি গ্রামে নিজ বাড়িতে সমাহিত করা হয়েছে।